শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

Reporter Name / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া ও মেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক এ দুই জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৪৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে আহত ১৩টি পরিবারের মধ্যে ৫টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ৮টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ২৩ লাখ টাকা এবং নিহত ৩৫টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৭৫ লক্ষ টাকা প্রদান করা হয়। কুষ্টিয়া জেলার জন্য সর্বমোট ১ কোটি ৯৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও মেহেরপুর জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২২টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর মধ্যে আহত ৮টি পরিবারের মধ্যে ২টি পরিবারকে ৩ লাখ টাকা করে এবং ৬টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১২ লক্ষ টাকা এবং নিহত ১৪টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৭০ লক্ষ টাকা প্রদান করা হয়। মেহেপুর জেলার জন্য সর্বমোট ৮০, লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সময়ে কুষ্টিয়া বিআরটিএর সহকারি পরিচালক মাহাবুবি রব্বানি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর