শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কমলনগরে কৃষকের নাল জমি দখলের অপচেষ্টার  অভিযোগ  প্রতিপক্ষের বিরুদ্ধে  

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে এক কৃষকের নাল জমি দখলের অপচেষ্টা করার অভিযোগ উঠেছে স্হানীয় একটি চিহ্নিত চক্রের বিরুদ্ধে। ষড়যন্ত্রের মাধ্যমে গত কয়েকদিন ধরে এমন অপচেষ্টা চালানো হয়। এমন অন্যায় কান্ডে স্হানীয়দের মাঝে ক্ষোভ আর হতাশা দেখা দেয়। জমির প্রকৃত মালিক উত্তর চরমার্টিন গ্রামের আমিন উল্যাহর ছেলে শামসুল হক। স্হানীয় মৌজার ৩০৭ দাগের ২০ শতাংশ জমি ক্রয় করেন ১৯৯৬ সালে। ক্রয়পরবর্তী জমি দীর্ঘ বছর দখলে থাকিয়া ভোগ করে আসছেন।  সাম্প্রতিক স্হানীয় চিহ্নিত দুলাল গংরা অবৈধভাবে জোরপূর্বক ষড়যন্ত্র করে দখলের অপচেষ্টা চালায়।  এদিকে প্রতিপক্ষ দুলালের দাবি তিনি ওই জমির মালিক।

জমির মালিক শামসুল হক বলেন, আমার জমি আমার দখলে। আমি নিরীহ হওয়ার সুবাধে স্হানীয় সেলামতের ছেলে দুলাল গংরা  ষড়যন্ত্র করে আমার দখলিয় জমির নামজারির চেষ্টা চালায়। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে আমি ওই নামজারি বাতিল হওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে একটি আবেদন করি। যার নাম্বার ২৩০১। কমলনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, একটি নামজারি বাতিলের  জন্য শামসুল হকের ছেলে মোঃ হারুন আবেদন করেছেন। বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। যাতে প্রকৃত জমির মালিক বঞ্চিত না হয়। এছাড়া দুটি পক্ষের মধ্যে  আইনশৃংখলার অবনতিও না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর