শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদিবাসীদের মানববন্ধন

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসীরা। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অর্জুনগড় মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমীন, আদিবাসী নেতা মহন চন্দ্র রাই সহ আরো অনেকে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসীদের ৯৬ বিঘা সরকারী খাস পুকুর অবৈধ ভাবে ভূমি দস্যু আবুল আনছারি ও জামিল আনছারী জোরপূর্বক ভোগ দখল করে আসছে। আমরা চাই আদিবাসী গ্রামে অবস্থিত সরকারি খাস পুকুর উক্ত গ্রামের আদিবাসীদের লিজ প্রদান করতে হবে। আদিবাসীদের উপর করা মিথ্যা ও হয়রানী মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এর চেয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর