সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা 

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৯ জানুয়ারী সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রিয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

জেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগের সভাপতিত্বে এবং চাইহলাপ্রু মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, আব্দুর রব রাজ্জাক, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন দীপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি কংচাইরি মাস্টার, সহ-সভাপতি সুইহ্লা মারমা, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী কার্বারী, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, মারমা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি উষাজাই মারমা, সহ-সাধারণ সম্পাদক অংগ্য মারমা এবং বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ জেলা কমিটির সভানেত্রী ওয়াম্রাসং মারমাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাহাড়ের সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় উপাসনালয় উন্নয়ন এবং জেলার সার্বিক অগ্রগতিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পিছিয়ে পড়া মারমা জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর