সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লংগদুতে গলায় ফাঁস দিয়ে এক গৃহিণীর আত্মহত্যা 

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে পারিবারিক কলহের জেরে নাছিমা আক্তার (২২) নামে এক গৃহিণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার তিনটিলা (কাঁঠালতলা) এলাকায় ইউনুস মেম্বার এর ভাড়াটিয়া। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা  স্থানীয়দের। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

৮ জানুয়ারি (বৃহস্পতিবার)  রাত সাড়ে নয়টার দিকে উপজেলার তিনটিলা (কাঁঠালতলা) এলাকায় নাছিমা আক্তার(২২) স্বামী- মোঃ সাহেদ, নামের এর একজন গৃহিণী সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ও-ই দম্পতি উপজেলার কাঁঠালতলা এলাকায় ইউনুস মেম্বার এর ভাড়াটিয়া। তার বাবার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার কাঞ্চননগর, মানিকপুর গ্রামে।

স্থানীয়দের তথ্যমতে, গত দুই তিনদিন আগে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়।  পারিবারিক কলহের জেরধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের । লংগদু থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, উপজেলার কাঁঠালতলা এলাকা ইউনুস মেম্বার এর বাসায় সিলিং ফ্যান ওড়না বেধে গলায় ফাঁস দেয়া অবস্থায় নাছিমা আক্তার (২২) নামের এক গৃহিণীর লাশ উদ্ধার করে লংগদু থানা পুলিশ। তার পিতার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি থানার মানিকপুর গ্রাম। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর