বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন আদমদীঘিতে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভোলাহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: ধান ও আমের মৌসুমে বিপাকে কৃষক, উৎপাদন লক্ষ্যমাত্রা হুমকির মুখে সিরাজগঞ্জে মাদকসহ কারবারি আটক  হারিয়ে যাওয়া সুরের স্মৃতি: রামগতি-কমলনগরে ফিলিপস রেডিওর সোনালী দিনের গল্প গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড

বছরের শুরুতে কাসেম পাড়ায় সিএইচটি সম্প্রীতি জোট এর পরিচয় নিশ্চিত করে সম্প্রীতি স্থাপনের আহবান 

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট আজ ০১ জানুয়ারি বছরের শুরুতে কাসেম পাড়ায় সিএইচটি সম্প্রীতি জোট এর পরিচয় নিশ্চিত করে সম্প্রীতি স্থাপনের আহবান জানিয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, কেন্দ্রীয় সদস্য শাহীন আলম, বান্দরবান জেলার সংগঠক অং সি থোয়াই মারমা, শরিফুল এবং সংগঠনের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা মুসল্লি ও স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সহাবস্থান ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

লিফলেটে পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ভূমি সমস্যার ন্যায়সংগত সমাধান, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ, বৈষম্যহীন সহাবস্থান এবং সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার দাবিসহ দীর্ঘমেয়াদি শান্তির জন্য গুরুত্বপূর্ণ বার্তা যুক্ত করা হয়েছে।

ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, পার্বত্য চট্টগ্রামের বাসীন্দারা বাংলাদেশের নাগরিক হয়েও ১৯৭২ সালের সংবিধানে পরিচালিত না হয়ে ১৯০০ সনের ব্রিটিশ রেগুলেশন আইন দ্বারা পরিচালিত হচ্ছে। তাই এই অঞ্চলের বাসিন্দাদের ব্রিটিশের নাগরিক হিসেবে আখ্যায়িত করেন। দেশে দ্বৈত আইন বাতিল না হলে স্থায়ী শান্তি ফিরবে না।পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধে একত্রিত হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে বিভেদ, সহিংসতা ও উসকানিমূলক রাজনীতি থেকে দূরে রেখে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যেতে হবে।”

আগামী এক মাস ধরে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি-এই তিন জেলায় ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর