শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

Reporter Name / ২৭০ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

 

বুধবার ২৯ এপ্রিল সকালে রামগড় পৌরসভার তৈচালাপাড়া বিজিবি জোন সদর বাস্কেটবল মাঠে জোন কমান্ডার মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তা ও সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায়  দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা ও সুসম্পর্ক বজায় রাখা। সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও চাঁদাবাজী বন্ধে করণীয়, আসন্ন ঈদুল আযহা ২০২৫ উপলক্ষ্যে অবৈধভাবে গবাদি পশু আমদানী রোধ করা। দায়িত্বপূর্ণ এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধ করা, অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণের সহায়তা কামনা, অবৈধভাবে পাহাড় কেটে মাটি/বালু/কাঠ/বাঁশ বিক্রয় ও পরিবহন রোধে সকলের সহযোগিতা কামনা।  যে কোন ধরণের ঘটনা/দূর্ঘটনা/চাঁদাবাজী/অপহরণ/সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে অবহিত করণ সমপর্কে আলোচনা করা হয়েছে।

 

উল্লেখ্য, সভার শুরুতে মুক্ত আলোচনায় আগত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা উপস্থাপনসহ বিজিবি‘র সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

 

এ সময় সভায় রামগড় জোনের উপ- অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ শাহাদাত হোসেন শুভ, সহকারী পরিচালক রাজু আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন সহ স্থানীয় সামরিক/বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর