সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালাতেও শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শিক্ষিত জাতিই উন্নত দেশের প্রধান চালিকাশক্তি—এই লক্ষ্যকে সামনে রেখে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

আজ পহেলা জানুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১০টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হয়।

বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান। তিনি বলেন,

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে ভালো লাগছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে, যা তাদের পড়াশোনার আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সময়মতো পাঠ্যবই বিতরণ শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর