সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ভোলাহাটে ভার্ক-এর আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক’ র “সমৃদ্ধি কর্মসূচী”র আয়োজনে দু’পর্যায়ে ‘তারুণ্যের ভূমিকা শীর্ষক  সেমিনার-২০২৫’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান তাদের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বেলা আড়াইটায়  সমৃদ্ধি কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সভাপতিত্বে দু’ পর্বের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্রী শোভন পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, তেলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রিজিয়া বেগম প্রমুখ।

এরপর শিশু, কিশোর ও তরুণ-তরুণীদের মাঝে বিভিন্ন স্তরের খেলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ।

বক্তাগণ ও উপস্থিত অভিভাবক, শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা ভার্কের সমৃদ্ধি কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন তরুণ সমাজ উজ্জীবিত ও উৎফুল্ল হন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনোয়ার পারভেজ আদিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর