শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পরিদর্শক বোর্ডের আলোচনা ও ত্রৈমাসিক সভা

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম ও নবগঠিত কমিটি কর্তৃপক্ষ। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম কারাগারের উৎপাদন কক্ষ, নারী, পুরুষ ও কিশোর বন্দিদের ওয়ার্ড পরিদর্শন করেন। পরে তিনি কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন।

 

বিগত ২০১৯ সালের পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের নবগঠিত বোর্ডের প্রথম সভা (১৯ এপ্রিল) সিনিয়র জেল সুপারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কারাগারের সেবা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক কয়েকটি সিদ্ধান্ত হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম, বোর্ডের বেসরকারি কারা পরিদর্শকদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম, মহানগর আমীর কামরুল আহসান এমরুল, অধ্যাপক আবুল হোসেন আজাদ, অধ্যাপক ডা. নাসির উদ্দিন, ফারজানা রহমান হুসনা, সেবিনা আক্তার, ফারজানা তাসনিম তিথি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সাংবাদিক সাইফুল ইসলামসহ কমিটির বিভাগীয় সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

বোর্ড সদস্যগণ কারা অভ্যন্তরে বন্দীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর