সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জনসাধারণ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কুষ্টিয়ার জনসাধারণের ব্যানারে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে জড়ো হন। সেখানে বসে অবস্থান নেন তারা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ ও ঈশ্বরদী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষোভকারীরা ভারত ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং হাদি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর বিচার দাবি করেন। পাশাপাশি হাদি হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের মাধ্যমে তাদের আশ্বস্ত করবেন, ততক্ষণ পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে হাজার হাজার যানবাহন আটকা পড়ে, এতে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছায়। পরে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে কর্মসূচি প্রত্যাহার করলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর