শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, রায়গঞ্জে প্রাণ গেল কিশোর মোটরসাইকেল আরোহীর

Reporter Name / ১০৩ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

লোকমান হোসেন মিলন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চঞ্চল মাহাতো (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা থেকে তাড়াশগামী সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় চঞ্চল মাহাতো মোটরসাইকেলযোগে দোস্তপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অল্প বয়সে কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় বাসিন্দা সুশীল চন্দ্র মাহাতো জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর