শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগতিতে ৬মন ওজনের শাপলা পাতা মাছ বিক্রি হলো ৭৫ হাজারে

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর  (লক্ষ্মীপুর)  প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৪০কেজি ওজনের বিশাল আকৃতির শাপলা পাতা মাছ, যা স্থানীয়ভাবে হাউস মাছ নামে পরিচিত। স্থানীয় রামগতি বাজারে মাছটি নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বড়খেরীর মাছ ঘাট বাজারে মাছটি নিলামে তোলা হয়।

স্থানীয় সূত্র জানায়, কীর্তন মাঝি ও তাঁর সহযোদ্ধা জেলেরা প্রতিবারের মতো রামগতির দক্ষিণে মেঘনার নদীর মোহনার কাছে ধরা পড়ে এই বিরল ও বিশাল আকারের শাপলা পাতা মাছটি। সোমবার ভোরে জাল তুলতে গিয়ে তাঁরা অতিরিক্ত ভার অনুভব করেন। একপর্যায়ে নিজেদের ট্রলারের ১২জন জেলে এবং পাশাপাশি থাকা আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় বড়সড় এই শাপলা পাতা মাছটি ট্রলারে তুলতে সক্ষম হন। বৃত্তাকারে প্রায় সাড়ে ১১ ফুট ও ১৩ ফুট দৈর্ঘ্যরে (লেজসহ) মাছটিকে বাঁশ আর দড়ি দিয়ে প্রায় ৬ জন জেলে ডাঙায় তুলে মাছটি রামগতির মাছঘাটে নিয়ে আসেন।বিকালে নিলামে মাছটি মোতালেব বেপারীর আড়ৎ থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারি কিনে নেন।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, অনেক দিন ধরেই ব্যবসায় লোকসান গুনছি, ধার–দেনায় টিকে আছি। এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। তবে ভালো ক্রেতা না থাকায় তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়েছে। স্থানীয় মাছ ব্যাবসায়ী মুসা আহমেদ হিমু ও শাকিল জানান এমন প্রজাতির মাছ এখন খুব কম দেখা যায় ,এগুলো দেখলে খুব খুশি যেমন জেলেরা ,তেমনি আমরাও আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর