শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

নওগাঁর মান্দা যুবদলের উদ্যোগে ধানের শীষের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মান্দায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, যুবদলনেতা মাস্টার এনামুল হক ও শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জুবায়ের ও নুরুল ইসলাম।

শেষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর