শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে আহত জুলাই যোদ্ধা, কুষ্টিয়া সদর এর ব্যানারে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামীম উল হাসান অপু, জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টুসহ অনেকে। গায়েবানা জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম উল হাসান অপু বলেন, “হাদি ছিল বাংলাদেশের একজন প্রকৃত সন্তান। দেশকে নিয়ে তার ভালোবাসা ও চিন্তাভাবনা ছিল অসাধারণ। অল্প বয়সেই সে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এ বিষয়ে গভীর উপলব্ধি ও ইতিহাস সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জন করেছিল, যা অনেক প্রবীণ রাজনীতিবিদদের মধ্যেও দেখা যায় না।” এসময় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। পাশাপাশি শহীদ হাদির স্মৃতি সংরক্ষণ এবং তার আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর