সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুনের ইন্তেকাল শোকাহত 

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

আশরাফুল ইসলাম রনজু তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোর ৬টার দিকে তানোর পৌর এলাকার বেল পুকুরিয়াস্থ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি স্ত্রী ও ১ মাত্র কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। বেলা ২ টায় জানাজার নামাজ শেষে তাকে তার পাড়ির পার্শ্বের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে তানোর প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত।

তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল বলেন, মামুনুর রসিদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাহসী সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান তানোর প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শবান সহকর্মী ও মানবিক সাংবাদিককে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ আরও বলেন, মামুনুর অর রসিদের পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা প্রেসক্লাবের কার্যক্রমকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোক প্রকাশ করেছেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, সদস্য লুৎফর রহমান, টিপু সুলতান,ওবাইদুর রহমান সুজন, আশরাফুল আলম, শরিফুল ইসলাম, মাহবুব আলম জুয়েল, মমিনুল ইসলাম মুন প্রমুখ। তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

তিনি ছাত্র জীবনে তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। ২০০৬ সালে তিনি দৈনিক উপাচার দিযে সাংবাদিকতা শুরু করে দৈনিক নতুন প্রভাত পত্রিকায় ও দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করো-আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর