শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই দিবস কর্মসূচির সূচনা করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন সহ সকল কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা প্রশাসন, শাজাহানপুর প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শিক্ষার্থীদের সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বিজয় দিবসে এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর