শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিরাজগঞ্জ এবং র‌্যাব-১৩, দিনাজপুরের যৌথ আভিযানিক দল গত ১৩ ডিসেম্বর রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির নাম মোছাঃ নূরছাপা (৩৫)।তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের মোঃ ইসাহাক আলীর স্ত্রী।র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে তারিখে হাকিমপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩য় দিনাজপুর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই মোছাঃ নূরছাপা পরিচয় বদলে দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, দীর্ঘ নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর