শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ার মিরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মিরপুর উপজেলা সদরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে কাতলামারী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায মৃত্যুর দিকে ঠেলে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। দেশের সর্বস্তরের জনগণ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছে। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের ফলেই জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছেন। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে যথাসময়ে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী যিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কোন সরকারের সঙ্গে আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটাধিকার আদায়ে সব সময় ছিলেন আপোষহীন। জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মকবুল, সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মুসা, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আছের আলী, জেলা বিএনপির সাবেক সদপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুজ্জামান কাকন, উপজেলা কৃষক দলের অ্যাডভোকেট খায়রুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাব্বির আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর