সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

নেত্রকোনায় যোগদান নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম 

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

নবাগত পুলিশ সুপার,নেত্রকোণা দায়িত্বভার গ্রহণের পূর্বে নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব রেজওয়ান আহমেদ পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন। অতঃপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নিকট হতে নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, জনাব স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ,জনাব সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল), জনাব সাহিদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল), জনাব আল-ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল), জনাব গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) ও সকল থানার অফিসার ইন-চার্জগণ

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কুষ্টিয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। জেলায় যোগদানের পূর্বে তিনি লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর