শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

ধামইরহাটে অভ্যন্তরীণ আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে চলতি অর্থ বছরে সরকারি ভাবে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ জানান, চলতি মৌসুমে ৩৪ টাকা কেজি দরে ২১৮ মেট্রিক টন ধান ও ৫০ টাকা কেজি দরে ২৬৫ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রয় করতে পারবেন। আগামি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল ক্রয় কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, খাদ্য গুদাম কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারি খাদ্য পরিদর্শক নুর ইসলাম, ধান-চাল সমিতির সভাপতি ফজলুর রহমান, মিলার আবদুর হান্নান, সালমান সাদিক, শাহিনুর রহমান প্রমুখসহ গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর