শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

ধর্মপাশায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আনিসুল হক 

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া হেলিপ্যাড মাঠে বৃহস্পতিবার বিকালে ৪টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো.লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমতের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক। প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালেব খান। এ ছাড়া অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, ১নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ূম মজনু প্রমুখ।দোয়া পড়ান ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের ইমাম হাফেজ রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর