শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ডোমারের সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেপ্তার

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২৮শে এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে, বেলা ১২টায় তাকে জেলা আদালতে সোপর্দ করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদ বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত শওকত আলীর পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

 

পুলিশ সুত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বাঁধা, গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার মামলা নং- ২০(১০)২৪ এর এজাহার নামীয় আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর