শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মোহনগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিল্লাদ মাহফিল

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল নেত্রকোনা- সুনামগঞ্জ প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বাদ আসর পৌর শহরের মেছুয়া বাজার জামে মসজিদে পৌর কৃষকদলের উদ্যোগে এ বিশেষ দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া পড়ান মেছুয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি, হাফেজ, মাওলানা ফজলুল হক সাহেব।

অনুষ্ঠিত এ বিশেষ দোয়া ও মিল্লাদ মাহফিলে পৌর কৃষকদলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

মোহনগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি মো.মকবুল খোকন জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাই আজ আমরা তাঁর রোগ মুক্তি কামনায় পৌর কৃষকদলের পক্ষ থেকে এই বিশেষ দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করি। আমরা আমাদের প্রীয় নেত্রীর রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এবং আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর