শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

অধ্যক্ষ মান্নান সভাপতি: সবুজ সম্পাদক শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক বগুড়ার শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুন:র্গঠন করা হয়েছে। সাজাপুর ফুলতলা আহম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান কে সভাপতি এবং দৈনিক করতোয়া’র উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট  পুন:র্গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পুন:র্গঠিত কমিটির পরিচিতি, বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির গ্রহণসহ আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপনের প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, সহ-সভাপতি মেছবাউল আলম, সদস্য আফজাল হোসেন আনুষ্ঠানিক ভাবে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

পুন:র্গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোত্তালেব বাদল সরকার, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক, সদস্য বগুড়া টেকনিক্যাল এ্যান্ড বি.এম কলেজের অধ্যক্ষ একেএম ওয়াহেদুল ইসলাম, পল্লী উন্নয়ন প্রকল্প (পিউপি)’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন, দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, শাবরুল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আইরিন পারভীন এবং দুর্গাহাটা ডিগ্রি কলেজের প্রভাষক ফাতেমা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর