শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা কর্ম-বিরতিতে; স্থগিত বার্ষিক পরীক্ষা

Reporter Name / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা চার দফা দাবিতে ১লা ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় গুলোর ন্যায় খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতির কারণে স্থগিত হয়েছে বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষা।

শিক্ষক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতিতে যোগ দিয়ে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করেছেন। জেলার কোনো সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেই বর্তমানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে পরিচালিত এ কর্মসূচির নেতারা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় যদি চার দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখাসহ প্রতিশ্রুতি দেয়, তাহলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের কথা বিবেচনা করবেন। দাবি মেনে নিলে সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবারে ও পরীক্ষা নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তাঁরা। তবে দাবি আদায় না হলে কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

এদিকে পরীক্ষায় হঠাৎ স্থবিরতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অস্বস্তি বাড়ছে। তাদের অভিযোগ, বছরের শেষ সময়ে পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন করা যুক্তিসঙ্গত হয়নি। পরীক্ষা শেষ করেই আন্দোলন চালানো যেত বলে মনে করছেন অনেক অভিভাবক।

এ বিষয়ে জানতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদুর রহমান নুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর