শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

রামকৃষ্ণপুর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল সোমবার বিকেলে সুতাহাটি বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনির সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রানা সোহেলের পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

উপস্থিত আলোচকগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী,তিনি দেশের মানুষকে আগলে রেখেছেন। এখন তিনি অসুস্থ। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সিনিয়র নেতাকর্মী সহ ইউনিয়ন ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,বিএনপির অসংখ্য নেতাকর্মী। পরিশেষে মহান রবের দরবারে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর