শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

খালেদা জিয়ার সুস্থতার জন্য সুনামগঞ্জে খতমে কোরআন,মিলাদ মাহফিল,খাবার বিতরণ

Reporter Name / ১১০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে খতমে কোরআন,দোয়া-মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কায্যালয়ে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এই আয়োজন করা হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর–বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল এ আয়োজন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন দোয়া-মিলাদ মাহফিল পরিচালনা করেন।

এসময় মোনাজাতে অংশ নেন সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এডভোকেট শেরেনূর আলী, আবুল কালাম, নজরুল ইসলামসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাত শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর