সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি:

সেবা দক্ষতা সার্ভিস স্লোগানে এবং জাতীয় মানের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়ে ভোলার লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে থানার মোড় ব্রাইট টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এসটিএস ট্রাষ্ট এর চেয়ারম্যান নিজামুল হক নাঈম। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শাহে আলমের সভাপতিত্বে এবং জেনারেল ম্যানেজার এম এ হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস (ভারপ্রাপ্ত) ডাঃ মো. মহসিন খান, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, এসটিএসের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমাতুল্লাহ সেলিম প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ টেকনোলজিস্ট, সেরা ডাক্তার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় মানের চিকিৎসা সেবার লক্ষ্যে এবং নির্ভুল রিপোর্ট ও সঠিক চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয়ে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হলো। এই প্রতিষ্ঠান ব্যবসায়িক মনোভাব নিয়ে শুরু হয়নি । সেবার মনোভাব নিয়ে আমাদের যাত্রা শুরু। দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী অঞ্চল লালমোহনের সকল ধরনের রোগীরা বর্তমানে সবচেয়ে আধুনিক মানের যন্ত্রপাতি এবং সেরা ডাক্তারগণের মাধ্যমে এই সেন্টার থেকে চিকিৎসা প্রদান করা হবে।

এসময় লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তি, মিডিয়া কর্মী, প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর