সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

যশোরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:

যশোর সদর উপজেলার একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

আটককৃতরা হলেন সদর উপজেলার তেতুলিয়া গ্রামের আকরাম হোসেন ও রাব্বি হোসেন। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তারা দু’জনই স্থানীয়ভাবে বখাটে ও ত্রাস হিসেবে পরিচিত।

মামলার এজাহারে বলা হয়, গত চার থেকে পাঁচ মাস ধরে ভুক্তভোগী নারী একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানকার একটি কুড়ে ঘরে স্বামী ও সন্তানের সঙ্গে বসবাস করতেন। অভিযুক্ত আকরাম ভাটার কর্মচারী এবং রাব্বি একই ভাটার ট্রাকে কাজ করতেন। শুক্রবার ভোর চারটার দিকে কাজ শেষে পুকুরে গোসল করতে যান ভুক্তভোগী। গোসল শেষে পুকুর থেকে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে তাকে ভাটার ইট তৈরির কাঁচামালের গর্তে নিয়ে ধর্ষণ করে। এ সময় রাব্বি সহযোগিতা করে বলে অভিযোগে বলা হয়। ধর্ষণের পর ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে ঘটনাটি ভাটা মালিক ও স্বামীকে জানান ওই নারী শ্রমিক। তাদের সহায়তায় কোতোয়ালি থানা পুলিশে অভিযোগ করেন তিনি।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর