শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার:

 

রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস) বলেছেন, “শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা গঠন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য আনসার বাহিনী যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে, যা কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

 

বুধবার, রংপুর নগরের মাহিগঞ্জ জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ১৩৬ জন শিক্ষিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৫ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপমহাপরিচালক আরও বলেন, সু-শৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাহিনীকে মর্যাদাশীল ও দৃঢ় অবস্থানে দাঁড় করানোর লক্ষ্যে মহাপরিচালক মহোদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস)। উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটেন্ট মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে মোঃ রুবেল মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান।

 

প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীরা শর্ট গান, শারীরিক সক্ষমতা এবং শৃঙ্খলামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করেন। চারজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর