সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

লংগদু ফুটবল একাডেমির প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

“তারুণ্যের মনোবল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে ধারণ করে লংগদু ফুটবল একাডেমির উদ্যোগে লংগদু ফুটবল একাডেমি বনাম দুরছড়ি ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর (রবিবার)  বিকাল তিনটায় লংগদু উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে লংগদু ফুটবল একাডেমি আয়োজিত এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।  উক্ত প্রীতি ফুটবল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লংগদু ফুটবল একাডেমি বনাম দুরছড়ি ফুটবল একাদশ।

লংগদু ফুটবল একাডেমির আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি’র সভাপতিত্বে এবং লংগদু ফুটবল একাডেমির সদস্য সচিব শাজেদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ, লংগদু প্রেসক্লাবে সভাপতি এবিএস মামুন ও  মিজানুর রহমান বাবু।

প্রীতি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মন্টু কুমার চৌধুরী সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আনোয়ার ও মনির হোসেন।

এসময়ে  উপজেলার বিভিন্ন এলাকা হতে হাজারো নারী পুরুষের উপস্থিতিতে মাঠের চারিদিকে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ হয়ে উঠে। খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধের ওবায়দুলের শটে ১-০ তে এগিয়ে যায় লংগদু ফুটবল একাডেমি এবং  কর্ণার থেকে গোল আদায় করে নেয় এরশাদ ফলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় লংগদু ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি দুটি গোল  করে  খেলায় সমতায় ফিরে দুরছড়ি ফুটবল একাদশ। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্রয়ের খেলা সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর