সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

রায়গঞ্জে বিএনপি’র প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপি’র মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ নভেম্বর) উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ভিপি আয়নুল হক বলেন,আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।আমার বিরুদ্ধে যে শিক্ষক কে চাপের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিকে কলেজ কর্তৃপক্ষ এবং সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান দুর্নীতির অভিযোগে বহিষ্কার করেছেন। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়েরকৃত মামলায় অন্তর্ভুক্ত।”

তিনি আরও বলেন,আমি দীর্ঘ ৪০ বছর ধরে রায়গঞ্জ-তাড়াশ অঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি।আমার রাজনৈতিক প্রেরণার উৎস দেশনায়ক তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”

ভিপি আয়নুল হক সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং এ ধরনের অপপ্রচার রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সংবাদ সম্মেলনের শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন,আপনারা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর