সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি

রামগতিতে গনিত অলম্পিয়াড -২০২৫ অনুষ্ঠিত 

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে ৫ম বারের মতো গনিত অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রামগতি স্টুডেন্ট কমিনিউটি ঢাকা (আরএসসিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেনীকক্ষে ৪ ক্যাটাগরিতে তৃতীয় শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যান্ত শিক্ষার্থীদের গনিত বিষয়ে পরিক্ষা ও মেধার মুল্যয়ন পরবর্তী পুরুষ্কারের আয়োজন করা হয়।পরিক্ষা শেষে বিদ্যালয়  মিলনায়তনে আরএসসিডি আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে। রামগতি স্টুডেন্ট কমিনিউটি ঢাকা আরএসসিডির সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পরিক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোঃ জাকির হোসেন, আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বদরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের,ক্রিয়াবিদ সমাজসেবক সাবেক কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলাম, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুল ইসলাম বিএসসি, বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা জুবায়ের হোসেন তালুকদার, সাবেক কাউন্সিলর,সদ্য প্রকাশিত ৪৬তম শিক্ষা ক্যাডার বিসিএস ১ম স্থান অধিকার কারি মোঃ নোমান, রামগতি প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক, প্রকৌশলী আরিফুল ইসলাম, আরএসসিডির উপদেষ্টা মন্ডলির সদস্য খন্দকার মুজাহিদুল ইসলাম অন্তর, পরিচালক লক্ষ্মীপুর ম্যাথ ক্লাব প্রকৌশলী ইকবাল হোসেন, ছাত্র সমন্বয়ক তাসনীম আলম আদনান, সভা পরিচালনা করেন আরসিসিডি সদস্য ওসমান মুন্না। সভা শেষ প্রত্যেক ক্যাটাগরিতে ১ম, ২য়,ও ৩য় স্থান অর্জন কারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্পন্সর করেন জাইফা ট্রড কর্পোরেশন, এনআরবিসি ব্যাংক পিএলসি,এবং টার্গেট স্টাডি এবরোড় নামক প্রতিষ্ঠান।

রামগতি স্টুডেন্ট কমিনিউটি ঢাকা (আরএসসিডি) সাধারণ সম্পাদক আবদুল হান্নান বলেন, ১২ বছর আগে আরএসসিডি গঠিত হয়। এটি একটি অরাজনৈতিক সংগঠন মেধার মুল্যয়ন ও মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ভর্তিসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এছাড়া বিভিন্ন দূর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং অস্বচ্ছল গরীব পড়ুয়াদের সহযোগিতা দেয়, তারই ধারাবাহিকতায় ৫ম বারের মতো গনিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এখানে   ২০০০ পড়ুয়ারা ৪ স্তরের পরিক্ষায় অংশ নিয়ে ১ম, ২য়, এবং  ৩য় হয়েছেন তারা সহ প্রত্যেক স্তরের সর্বোচ্চ নাম্বার প্রাপ্তরা পরবর্তীতে লক্ষ্মীপুর ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। আমাদের এ জাতীয় সকল কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর