শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রায়গঞ্জে দুই কৃষকদল নেতার শেষ বিদায়ে অসংখ্য মানুষের ঢল 

Reporter Name / ৮৪ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ রেজাউল করিম খান

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় নিহত ওয়ার্ড  কৃষকদলের দুই নেতা ওমর ফারুক ও ফরিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিজ গ্রাম ডুমরাই ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিতে এলাকার সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনদের ঢল নামে। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. আব্দুস সামাদ, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, সদস্য রাহিত মান্নান তালুকদার লেনিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আব্দুল মোমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু শামা সরকারসহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

তারা নিহত দুই কৃষকদল নেতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ঘাতক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রোর সামনে ট্রাকচাপায় চান্দাইকানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ওমর ফারুক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর