সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি

উল্লাপাড়ায় বিজ্ঞান স্কুলের লালসালু খ্যাত কলঙ্কিত মজিদ অধ্যায়ের সমাপ্তি 

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মোঃ মুস্তাছিম বিল্লাহ

উল্লাপাড়া ( সিরাজগঞ্জ)প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বহুল আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। জানা যায়, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক পত্রে প্রধান শিক্ষক আব্দুল মজিদকে তার দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে গতকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত জরুরি সভায় প্রশাসনিক কার্যক্রম ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগের কারণে মো. আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সভাপতি আতাউর রহমান জানান, পরবর্তীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেশন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর নতুন নীতিমালা অনুযায়ী প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তের মাধ্যমে সুনামধন্য এই বিজ্ঞান স্কুলের ‘লালসালু খ্যাত কলঙ্কিত মজিদ অধ্যায়ের সমাপ্তি’ ঘটল বলে অভিভাবক ও শিক্ষার্থীদের অভিমত।

শিক্ষার হারানো গৌরব ও মর্যদা ফিরিয়ে আনতে যেসকল প্রশাসনিক কর্মকর্তাগণ পেশাদারিত্বের সাথে অবদান রেখেছেন তাদের কাছে উল্লাপাড়াবাসী চির কৃতজ্ঞ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর