সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ শাখার সদস্যদের কার্ড বিতরণ কর্মসূচি পালিত 

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

এম হেলাল উদ্দিন নিরব

চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উপজেলা শাখার সদস্যদের নতুন কার্ড বিতরন ও কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমাজের উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান সহ নানান কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে চন্দনাইশ উপজেলা শাখার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন নিরব এর সঞ্চালনায় এবং সি: সহ-সভাপতি আন্নার আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাহার বিল্ডার্সের চেয়ারম্যান, সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জাফর আলী হিরু।

সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমাজের উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায়, চন্দনাইশ শাখার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন কে সম্মাননা স্মারক প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখা অল্প সময়ের মধ্যে সমাজের বিভিন্ন আইন সমস্যা, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক বিরোধী সভা সমাবেশ করে বেশ সুনাম অর্জন করেছেন। যা বাংলাদেশের অন্য কোনো শাখার অল্প সময়ে দ্রুত সমাধান করতে পেরেছে কিনা জানি না।আমাদের নেতৃবৃন্দের কঠোর পরিশ্রমে এ সুনাম অর্জন হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম,

যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সহ-সভাপতি মো সৈয়দ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, প্রচার সম্পাদক মো রাশেদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো ইউসুফ, আইন বিষয়ক সম্পাদক মো নুরুল আবছার, সহ আইন বিষয়ক সম্পাদক মো : তারেক আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,চ্ সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো: ফোরকান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, নারী বিষয়ক সম্পাদক মুন্নী বডুয়া, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: রফিক মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক শফিউল হোসেন, মোহাম্মদ হোসেন, সোহেল প্রমূখ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর