শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় মা-মেয়ের মরদেহ উদ্ধার

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

কুষ্টিয়ার দৌলতপুরে আড়াই বছরের কন্যা সন্তান ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) ও তার মেয়ে লামিয়া। বিষয়টি নিশ্চিত করে শুক্রবার সকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলয়মান শেখ জানান, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের বাড়ি থেকে তার আড়াই বছরের কন্যা সন্তান ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রহিদুলের স্ত্রী সাংসারিক অনটন ও অশান্তির কারণে নিজ শিশু সন্তানকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। সকালে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি কেউ হত্যা করেছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর