শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে এসে গণসংযোগ বিএনপির নেতার 

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে করে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।এসময় তিনি বলেছেন,’শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন এবং দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন বলে তিনি প্রত্যাশা করেন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এসময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

গণসংযোগ অনুষ্ঠানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন,’৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। বিভিন্ন স্থানে বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হইনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব।’

তিনি আরও বলেন,’গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণ কাকে চান তা সঠিকভাবে জানিয়ে দিন। আমি বিশ্বাস করি,শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।’

বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর