শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লংগদুতে ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোলকাঠ জব্দ

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা মাহিল্যা কবিরপুর নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে জমা করে রেখেছে বলে জানতে পারে বিজিবি ।

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার এর দিক নির্দেশনায় হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত স্থানে হতে ৮৭ সিএফটি সেগুন এবং ৩৪৬ সিএফটি গামারী কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ৬,৯৩,০০০/- (ছয় লক্ষ তিরানব্বই হাজার) টাকা।

এ ব্যাপারে অধিনায়ক (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে গোলকাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে।

তিনি আরো জানান, চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর