শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

তাড়াশে ভিপি আয়নুলের জনসংযোগ ও পথসভা

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিভিন্ন স্থানে জনসংযোগ ও পথসভা করেছেন। বুধবার সন্ধ্যায় জনসংযোগ কালে তিনি তাড়াশ প্রেসক্লাব হলরুমে কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তাঁর আগমনে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। তিনি বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ জাতীর সামনে তুলে ধরবেন। তাতে দেশ ও জাতীর মঙ্গল বয়ে আনবে। সাংবাদিক, প্রশাসন ও পুলিশ প্রশাসন ভালো হলেই দেশে কোন অনিয়ম – দূর্নীতি থাকবে না। দেশ ভাল চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গার সর্বস্তরের জনসাধারণ আমার কাছে সমান। আমাদের নেতা তারেক রহমান। আমাদের পরিচয় আমরা বিএনপি। আমাদের প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তাই সবাইকে হিংসা- বিদ্বেষ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এ সময তিনি তারেক রহমানের ৩১ দফার সুফল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর আহবান জানান ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন, সাংগঠনিক আলহাজ্ব আলী রনি, যুগ্ম সম্পাদক মহসীন আলী প্রমুখ।

অপর দিকে বিকেলে তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেট, বাসস্ট্যান্ড, বারোয়ারী বটতলা, পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় ও জিকেএস স্কুল মাঠে জনসংযোগ করেন। এ সময় তাঁকে বিএনপির বিভিন্ন দলীয় অঙ্গ- সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর