সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ধানের শীষের প্রার্থী- পুতুল 

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

এ জেড সুজন, লালপুর নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার গৌরীপুর এলাকার তার নিজ বাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, আমি ছাত্র জীবন শেষ করেছি কিন্তু আমার বন্ধু বান্ধবীরা জানতো না, আমি কোন মন্ত্রীর মেয়ে আমি তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এবং খুব স্বাভাবিক খুব সাধারণ ঘরের একটা মেয়ের পরিচয় দিতাম আমি মন্ত্রীর মেয়ে এই কথাটা বলতে আমার বাবাই নিষেধ করতেন আমি সেই বাবার সন্তান। নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) মিলে যতগুলো ইউনিয়ন যতগুলো ওয়ার্ড আছে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে আমি সবার কাছে দোয়া চাইবো ধানের শীষের জন্য।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি ধানের শীষের প্রার্থী আমাকে জিততে হলে সাংবাদিকদের সহযোগিতা সর্বোচ্চ দরকার এবং সাংবাদিক ভাইদের দোয়া নিয়েই ভোটারের দাড়ে দাড়ে গিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে এ আসনটি উপহার দিতে চাই। আমি আমার নাটোর -১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সকল মানুষের কাছে ভুলত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারজানা শারমিন পুতুলের দুলাভাই নাজমুল হাসান সুমন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম গোলাম, বিলমারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ২ নং ইশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুর রহমান বাবু প্রমোখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর