শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগড়ে অবৈধভাবে উত্তোলিত ৫ হাজার ঘন ফুট বালু জব্দ 

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার  ০৭ নং ওয়ার্ড বাগানটিলা  নামক এলাকায় অবৈধভাবে উত্তোলিত ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে বালু জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান সূত্র জানায়, রামগড় পৌরসভার ০৭ নং ওয়ার্ড বাগানটিলা  নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে বালু উত্তোলন কারীদের পাওয়া যায়নি। মোবাইল কোর্টের আগমনের পূর্বে সম্ভবত তারা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে অবৈধভাবে উত্তোলিত ০২ টি স্তূপে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু আইন অনুযায়ী উন্মুক্ত নিলামে বিক্রির মাধ্যমে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। কৃষি জমি থেকে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট ও জমির মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে। আশেপাশের এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট কাজী শামীম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এমনকি আশেপাশের ফসলি জমি ও জমির পাকা ধান হুমকির মুখে পড়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অবৈধভাবে বালু উত্তোলনকারী সকলকে পর্যায়ক্রমে  আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন সকলের সহযোগীতা কামনা করছে। জব্দকৃত বালু রামগড় থানার অফিসার ইনচার্জ এর  জিম্মায় প্রদান করা হয়েছে।  জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে রামগড় থানার একটি টিম ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর