শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ধামইরহাটে বন্ধনের আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বন্ধন’ এর আয়োজনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর (রবিবার) বেলা ১১টায় ‘বন্ধন’ ধামইরহাট অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধন’র পাঁচবিবি প্রধান কার্যালয়ের কো- অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী।

এরিয়া ম্যানেজার মকবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ। এছাড়াও তরুণদের মধ্য হাতে ইউসুফ আলী, নূরী ইয়াসমিন, হারুন উর রশীদ বক্তব্য প্রদান করেন।

বক্তাগণ তরুনদের উদ্দোক্তা হওয়া, উদ্ভাবনি সেবা, সামাজিক উন্নয়নমূলক কাজে তরুনদের সম্পৃক্তকরণ নিয়ে আলোচনা করেন। যুব উন্নয়ন কার্যালয় থেকে বিভিন্ন ট্রেডে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যাবস্থা করা হয়ে থাকে বলে যুব উন্নয়ন অফিসার জানান। কারিগরি বিভিন্ন কাজে সহযোগিতা করা হবে বলে বন্ধন কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর