শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ইসলামপুরে কিশোরী ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ফিরোজ শাহ, ইসলামপুর, জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। কিন্তু প্রধান শিক্ষক শামীম যে জঘন্য অপরাধ করেছে, তা সমাজকে কলঙ্কিত করেছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়।

বক্তারা আরও দাবি করেন, দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে শামীমকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এলাকাবাসীরা জানান, ধর্ষণের এই ঘটনা শিশু ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর