শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রায়গঞ্জে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সেবা পেল সহস্রাধিক মানুষ

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প। শনিবার (১ নভেম্বর) সকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সহস্রাধিক রোগী চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, নাক-কান-গলা, শিশু ও নবজাতকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খাঁনের সহযোগিতায় ও ইউপি প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি সচিব মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকার, হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীর, গণমাধ্যমকর্মীসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষও উন্নত চিকিৎসা সেবার আওতায় আসবে—এটাই আমাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর