শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লংগদুতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি) :

​”সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সারাদেশেয় ন্যায় রাঙ্গামাটির লংগদুতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত  হয়েছে।

শনিবার ( ১নভেম্বর) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের  আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​লংগদু উপজেলা সমবায় প্রশিক্ষক নুর মোহাম্মদ এর সঞ্চালনায়, উপজেলা সমবায় কর্মকর্তা নিয়হলা মার্মার সাভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।

এসময়ে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোবারক হোসেন,  প্রেসক্লাব সেক্রেটারি আলমগীর হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব ও সমাজ গঠনে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময়ে বক্তারা দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনের উপর জোর দেন এবং সমবায়ী সংগঠনগুলোকে আরও কার্যকর ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর