শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লংগদু জোনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

Reporter Name / ১১৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের  সফল অভিযানে দিঘীনালা  উপজেলার চৌধুরীপাড়া  এলাকা হতে  বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট  জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ,এসপিপি,পিএসসি’র নির্দেশনায় একটি টহলদল চৌধুরীপাড়া – দিঘীনালা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার আনুমানিক ৩টায় অপারেশন দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে মনের মানুষ সংলগ্ন পূর্ব পাশের রোডে একটি গ্রুপ । চৌধুরীপাড়া হতে  উত্তর দিকের রোডে অপর গ্রুপটি অভিযান শুরু করে।

তথ্য অনুসারে মনের মানুষ সংলগ্ন রোড দিয়ে চোরাকারবারী মালামাল নিয়ে যাওয়ার কথা থাকলেও তারা রাস্তা পরিবর্তন করে চৌধুরীপাড়া রোডে আসতে থাকে। আনুমানিক ৩ টার সময় পথিমধ্যে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ী এলাকায় মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে তাৎক্ষণিকভাবে বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনা টহল দলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তায় অবৈধ মালামাল নজরে আসলে উক্ত এলাকা তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট ভর্তি মালামালের বস্তা উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্যসমূহ দীঘিনালা খাগড়াছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এসময়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন বলে জানান সেনা জোন।

লংগদু সেনা জোন সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর