সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই 

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা যায়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এর আগেই অগ্নিকান্ডে সার,তেল,কীটনাশক অধির চন্দ্র সাহার ১৭ লাখ, অপর সার-তেল, বীজ ও কীট নাশক ব্যাবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডর্সের মালিক হাছেন আলীর ১০লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীল এর ১লাখ ৫০ হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল আগুনে পুড়ে যায়।

স্থানীয় আশিকুর রহমান আশিক জানান, ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি। খাইরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে কচাকাটা বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আমিনুর রহমানের ছোট ভাই মমিনুল ইসলাম জানান, তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অধির চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা জানান, রাতে বাবা দোকন বন্ধ করে বাসায় যায়। ভোরে মানুষের হৈচৈ শুনে বাজারে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। আগুনে আমাদের ১৭ লাখ টাকা মালামাল পুড়ে গেছে। কেদার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ জানান, আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই । ফায়ার সার্ভিসের ইউনিটেএসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, বৈদ্যতিক সটসার্কিট থেকে আগুনের সুত্র পাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর