শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

নেত্রকোনা ফুটবল ফাইনাল টুর্নামেন্টে দিগজান একাদশের শিরোপা জয় 

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শংকর চন্দ্র সরকার নেত্রকোনা জেলা প্রতিনিধি

“সুস্থ দেহ সুন্দর মন” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা সদর উপজেলায় মেদনী ইউনিয়নে খায়েরবাংলা দাসপাড়া ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ৩টায় এলাকাবাসি ও যুবসমাজের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে দিগজান একাদশ ১–০ গোলে খায়েরবাংলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

‎ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ১২ নাম্বার জার্সিধারী খেলোয়াড় অপূর্ব। খেলার শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অপূর্বের নিখুঁত শটে জয় নিশ্চিত হয় দিগজান একাদশের।

এ ‎টুর্নামেন্টের সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব মো. ফখরুল ইসলাম খান (রতন মেম্বার) এবং সঞ্চালনায় ছিলেন মো. ইমাম উল্লাহ।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো. মুজিবুর রহমান খান এবং এ ফাইনাল খেলা উদ্বোধন করেন নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীম, উপজেলা বিএনপি’র সদস্য মো. রফিকুল ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক মো. মানিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. অলি উল্লাহ খান, ‎ঠাকুরাকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রফিকুল ইসলাম খান (সংগ্রাম), মেদনী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আবুল হাসেম, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, ‎সিনিয়র সহ-সভাপতি মো. শাহীন মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আবুল কাসেম ও কে. এম. সাখাওয়াত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ববৃন্দ।

খেলার দিন মাঠে ছিল উপচে পড়া দর্শকের ভিড়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর